আমাদের সম্পর্কে আরো
বিস্তারিত জানুন
মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) একটি বিশ্বস্ত এবং মানসম্মত হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসিং
সেন্টার। যার যাত্রা শুরু হয় ২০২০ সাল থেকে উত্তরাতে। পরবর্তীতে আমরা স্থান পরিবর্তন এর মাধ্যমে ২০২১
সালে খিলক্ষেত, নিকুঞ্জ ২ এ নতুন করে আমাদের প্রতিষ্ঠান পুনরায় স্থাপন করি এবং সেখান থেকে যাত্রা নতুন
করে শুরু করি। আমাদের স্থান পরিবর্তন করার উদ্দেশ্য ছিল, যেহেতু খিলক্ষেত, নিকুঞ্জ ২ রেসিডেন্সিয়াল
এলাকা গুলোর একটি মধ্যস্থান। যার কারণে আমাদের কাছে মনে হয়েছে, আরো বেশি এবং দ্রুততার সাথে
গ্রাহকের কাছে আমাদের সার্ভিস পৌঁছে দিতে সক্ষম হবো। আর আমাদের পূর্ব পরিকল্পনা ছিল আমরা পুরো
ঢাকা সিটিতে আমাদের সকল পরিষেবা গুলি ছড়িয়ে দিব। শুরু থেকে আমরা আমাদের সেবা প্রদানের মাদ্ধমে
হিসেবে ফেসবুক ( https://www.facebook.com/metrorepairservice/ ) পেজ ব্যবহার করে আসছি।
বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকের কাছে আমাদের সকল পরিষেবা গুলো সম্পর্কে অবগত করার
লক্ষে ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ওয়েবসাইটটি ( www.metrorepairservice.com ) নির্মাণ করা হয়।
আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার এবং এক-ঝাঁক তরুণ দক্ষ ও ভেরিফাইড টেকনিশিয়ান রয়েছে। যাদেরকে
আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভেরিফিকেশন করে থাকি। এই ভেরিফিকেশন পরে তারা আমাদের
কোম্পানির ইউনিফর্ম পেয়ে থাকে, যা পরিধান করে প্রতিটি টেকনিশিয়ান সার্ভিস প্রদান করে থাকে। আমাদের
প্রতিটি টেকনিশিয়ান এক একটি মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) হয়ে কাজ করে যাচ্ছে।
আমাদের এই সার্ভিসকে আরো সহজ করার লক্ষ্যে আমাদের সকল টেকনিশিয়ানদের কাছে বর্তমান যুগের
সকল আধুনিক সার্ভিসিং যন্ত্রাংশ মজুদ রয়েছে। যাতে করে গ্রাহকগণ সুষ্ঠু এবং সঠিক পরিষেবা পেয়ে থাকেন।
বর্তমান ঢাকা শহরের জ্যাম এড়িয়ে সঠিক সময়ে সার্ভিস প্রদান করা খুবই কঠিন, তাই আমরা গ্রাহকদের কথা
মাথায় রেখে, দ্রুত ও সঠিক সময় সেবা প্রদানের লক্ষ্যে ম্যাক্সিমাম টেকনিশিয়ান কে মোটর বাইক দিয়ে থাকি।
আমরা হোম এপ্লায়েন্সের ম্যাক্সিমাম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করে থাকি। যেমন:- এসি,
ফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, গিজার, সিসিটিভি, কিচেন হুড,
প্লাম্বিং, ইত্যাদি সার্ভিসগুলো বিশ্বস্ততার সাথে এবং যত্ন সহকারে দিয়ে থাকি।গ্রাহকের সন্তুষ্টির কথা মাথায়
রেখে প্রতিদিন সার্ভিসিং এর উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়ারেন্টি (Warranty) দিয়ে থাকি। ওই
সময়ের মধ্যে গ্রাহকগণ যে সার্ভিসটি নিয়েছেন, সেই সার্ভিসিং এর উপর কোন সমস্যা দেখতে পেলে
তারা সরাসরি ওয়েবসাইট ( www.metrorepairservice.com ) এর মাধ্যমে খুব সহজে অভিযোগ জানাতে
পারবেন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সমাধান থাকি।
গ্রাহকদের সন্তুষ্টি মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) এর মূল লক্ষ্য। গ্রাহকের সুবিধার
কথা চিন্তা করে, গ্রাহকগণ তার প্রয়োজনীয় সকল প্রকার সার্ভিস গুলো যেন আমাদের কাছ থেকে পেতে
পারে, সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়তন নিত্য-নতুন সার্ভিস যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবং
সার্ভিসিং ডিভাইসের সমস্যা দ্রুততার সাথে খুঁজে বের করে সমাধান করার চেষ্টা হচ্ছে। আমরা চাই
আমাদের প্রতিটি গ্রাহক আমাদের ওপর সর্বোচ্চ আস্থার জায়গা করে রাখুক, তাই গ্রাহকের সন্তুষ্টির লক্ষ্যে
আমরা আমাদের বেস্ট কোয়ালিটি সার্ভিস প্রদান করে থাকি। আমাদের বিশ্বাস আপনি আমাদের কাজ
থেকে একবার সার্ভিস নিলে পরবর্তীতে পুনরায় সার্ভিস নিতে আগ্রহী হবেন। ধন্যবাদ।
"আপনার শ্রদ্ধাশীল আচরণ প্রশংসনীয়।"
metrorepairservice.com, একটি বিশ্বস্ত হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসিং সেন্টার, ২০২০ সালে উত্তরাতে প্রারম্ভ হয়েছিল। ২০২১ সালে খিলক্ষেত, নিকুঞ্জ ২ তে স্থান পরিবর্তন করেছি এবং ওয়েবসাইট (www.metroservice.repair) নির্মাণ করেছি। নিজস্ব সার্ভিস সেন্টারে ভেরিফাইড ও দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে এসি, রেফ্রিজারেটর, ওভেন, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, গিজার, সিসিটিভি, কিচেন হুড, প্লাম্বিং, ইত্যাদি এবং গ্রাহকের সুবিধার জন্য দৈনিক সার্ভিস প্রদান করছি। গ্রাহকের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য।
কেন আমাদের নির্বাচন করবেন
যে কারণে আপনারা আমাদের
নির্বাচন করবেন...
-
১০ দিনের ওয়ারেন্টি সহ ২৪/৭ সাপোর্ট
-
বেস্ট প্রাইজ এ প্রফেশনাল সার্ভিস
-
সঠিক সময় গ্রাহক সেবা
-
দক্ষ ও ভেরিফাইড টেকনিশিয়ান দ্বারা সার্ভিস প্রদান করা
কাজ করার সময়কাল
সার্ভিস সমূহ
আমাদের সাফল্য
সফলতার হার
রবিন গাজী
প্রতিষ্ঠাতা এবং পরিচালক
আমি রবিন গাজী, Metro Repair Service এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানের সকল দায়িত্ব পালন করছি।
এফ এ কিউ
জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর
-
কোন গোপন চার্জ আছে ?
আমাদের কাছে কোনো গোপন চার্জ নেই, তবে কখনও কখনও কাজের জটিলতার কারণে বা অতিরিক্ত মালবাহির কারণে চার্জ বেড়ে যেতে পারে। কাজ শুরু করার আগে আপনাকে পরিদর্শনের মাধ্যমে এটি সম্পর্কে অবহিত করা হবে।
-
আপনাদের কি কোন সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং তা কতদিনের?
হ্যাঁ, আমাদের ১০ দিনে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।
-
মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) যে ওয়ারেন্টি প্রদান করেন তাতে কী অন্তর্ভুক্ত রয়েছে?
আমাদের টেকনিশিয়ান আপনার এখানে যে সার্ভিসটি দিয়েছে শুধুমাত্র তার ওপরেই সার্ভিস ওয়ারেন্টি কার্যকর থাকবে এবং আমাদের টেকনিশিয়ান ব্যতীত অন্য কোন টেকনিশিয়ান যদি এই সার্ভিস নিয়ে কাজ করে থাকে তাহলে ওয়ারেন্টি বাতিল হিসেবে গণ্য হবে।
-
কেন আমি মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) থেকে পরিষেবা নিব?
আমরা বিশেষভাবে যাচাইকৃত এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস প্রদান করে থাকি।
-
আমাকে কি সার্ভিস অর্ডার করার সময় আগে অর্থ পরিশোধ করতে হবে?
অর্ডার করার সময় অর্থ পরিশোধ করা বাধ্যতামূলক না। সার্ভিসটি সম্পন্ন হওয়ার পর আপনি অর্থ পরিশোধ করতে পারেন।
-
আমি মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) থেকে কোন সার্ভিস নেয়ার পরে যদি কোন সমস্যার সম্মুখীন হই তাহলে কোন পদক্ষেপ নেব?
আপনি মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) থেকে সার্ভিস নেয়ার ১০ দিনের মধ্যে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, নিম্নলিখিত পদক্ষেপ নেন:
০১. মেট্রো রিপেয়ার সার্ভিস ( Metro Repair Service ) ওয়েবসাইটে লগইন করুন।
০২. আপনার প্রোফাইল আইকনে চলে যান এবং "Complete Order" এ ক্লিক করুন।
০৩. যে সার্ভিস নিয়ে অভিযোগ আছে, সেই সার্ভিসের পাশে অ্যাংরি/অভিযোগ আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
০৪. "অভিযোগ লিখুন" নামের একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে আপনি আপনার সমস্যা লিখতে পারবেন।
০৫. লিখা শেষে, "অভিযোগ করুন" বাটনে ক্লিক করুন যাতে আপনার অভিযোগ সার্ভিস প্রদানকারীর কাছে পৌঁছাতে পারে।
আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং অভিযোগটি সার্বিক পরীক্ষা নিরীক্ষার মাদ্ধমে গ্রহণ করবেন। "আপনার শ্রদ্ধাশীল আচরণ প্রশংসনীয়।" -
কিভাবে একটি সার্ভিস প্রদান করা হয়?
প্রিয় গ্রাহক,
প্রথমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সার্ভিসটি নির্বাচন করে অর্ডার করুন। অর্ডার করার কিছু সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। অর্ডারটি কনফার্ম করার পর আপনার সুবিধা অনুযায়ী সময়ে আমাদের টেকনিশিয়ান আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে। সার্ভিসটি ভিজিট করার পরে আপনাকে সার্ভিসের বিষয়ে বিস্তারিত জানানো হবে। যদি কোন এক্সট্রা চার্জ বা ম্যাটারিয়ালস এর প্রয়োজন হয়, তাহলে তা আপনাকে আগে থেকে অবগত করা হবে। আপনি সহমত পোষণ করলে সার্ভিসটি সম্পূর্ণ করবে। যদি কোনো কারণে আপনি সার্ভিসটি নিতে ইচ্ছুক না হন, তাহলে আপনাকে চেকআপ চার্জ দিতে হবে। ধন্যবাদ।
